ব্লগ
একজন শিশুর দিগন্ত প্রসারিত করার জন্য অনেক ছোট ছোট ব্যাপার অনুসরণ করা যায়।
১. একজন শিশুর দিগন্ত প্রসারিত করার জন্য অনেক ছোট ছোট ব্যাপার অনুসরণ করা যায়। এর মধ্যে সবচেয়ে উপযোগী উপায় হলো তাকে বই পড়তে দেওয়া (জ্যাকুলিন কেনেডি)।
২. যদি কোনো বই শিশুকে বই পড়ার অভ্যাস এনে দিতে পারে, তাহলে বইটা কেমন এ নিয়ে ভাবার দরকার নেই (মায়া অ্যাঞ্জেলো)।

৩. বই জীবনকে দেখার দৃষ্টিকোণ। যদি কারও এই দৃষ্টিকোণ ভালো না লাগে, তাহলে নিজের মতো করে জীবন দেখার কথা লিখুন (সালমান রুশদি)।
৪. ভালো বইয়ের দুই লাইনের মাঝখানের না লেখা জায়গাতেই থাকে সবচেয়ে ভালো কথা (ইবসেন)।
৫. ছেলেবেলায় প্রিয় বই নিয়ে কাটানো সময়ের মতো আর তেমন কোনো সময় মনে থাকে না। অন্যগুলো মনে নাও থাকতে পারে। কিন্তু প্রিয় বই পড়ার সময় অবশ্যই থাকবে (মার্চেল স্প্রাউস্ট)।
৬. বই পড়তে পড়তে একজন জানে, যাকে সে মনে করছে এ তার নিজস্ব চিন্তা দেখা গেল, সে চিন্তা আছে তার হাতে ধরা বইটিতে। এটি তার মৌলিক চিন্তা নয় (আব্রাহাম লিংকন)।
৭. নিঃসঙ্গতা একটা জিনিস দিতে পারে। বইয়ের কাছে ফিরে যাওয়া (হ্যারল্ড ব্লুম)।
যেসব বই একশ’ মিলিয়ন কপিরও বেশি বিক্রি হয়েছে এবং এখনও বিক্রি হচ্ছে সেগুলো- ডন কিয়োটে। প্রকাশ ১৬১২, বিক্রি ৫০০ মিলিয়ন কপি।